ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা প্রেসক্লাবের নামে ভুয়া সদস্য ফরম ; প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্কতা

ঢাকা প্রেসক্লাবের নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অবৈধভাবে সদস্য অন্তর্ভুক্তির ভুয়া ফরম বিতরণ করছে—এমন অভিযোগ করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অনুমোদিত কমিটি। বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজ কল্যাণ পরিষদ থেকে নিবন্ধিত (ঢ-০২০২৯) ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে বর্তমানে কোনো সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে না এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।


ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মাহমুদ (পাভেল) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রের এ উদ্যোগ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং প্রতারণার উদ্দেশ্যেই পরিচালিত। তিনি বলেন, কেউ যদি এ ধরনের ফরম পায়, তাহলে সরাসরি প্রশ্ন করা উচিত— “কোন ক্ষমতাবলে এসব ফরম বিতরণ করা হচ্ছে?”


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা ভুয়া সদস্য ফরম বিতরণ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে প্রতারকদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবং যে কোনো ধরনের ভুয়া কার্যক্রম চিহ্নিত করে প্রতিহত করার অনুরোধ জানানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page